সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে সভা
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকতার হোসেন, সিভিল সার্জন ডা. আহমেদ কবীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা-উল আলম ভুঁইয়া, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় ওভারলোড বালু পরিবহণ বন্ধসহ ত্রিপল ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতনতা এবং মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধে ফিলিং ,স্টেশন মালিকদের সহযোগিতা কামনা করা হয়।