ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি : প্রতীকি

ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এতথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখন বলা যাচ্ছে না। তদন্ত চলছে। ময়নাতন্তের পর মরদেহ সম্পর্কে জানা যাবে।