কিশোরগঞ্জে ধানবোঝাই কার্গো ডুবে নিহত ১

কিশোরগঞ্জে ধানবোঝাই কার্গো ডুবে নিহত ১

ফাইল ছবি।

কিশোরগঞ্জের ইটনায় ধানবোঝাই কার্গো জাহাজ ডুবে এখলাছ উদ্দিন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) ইটনা সদরের বৈঠাখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।নিহত এখলাছ উদ্দিন তাড়াইল উপজেলার বেইয়ারকোণা গ্রামের মৃত আলী রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮ টার দিকে ইটনা সদরের বৈঠাখালী নদীতে ধানবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়। এতে এখলাছ উদ্দিন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।