রাসিকের সাবেক মেয়র লিটনের পোষ্যপুত্র গ্রেফতার
প্রতিকী ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পোষ্যপুত্র সোহেল রানা ডনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডন রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ও রয়েল কোচিং সেন্টারের স্বত্বাধিকারী। তিনি সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পোষ্যপুত্র বলে পরিচিত।
এ বিষয়ে আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমানে সে ডিবি পুলিশ হেফাজতে রয়েছে। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।