বগুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
ফাইল ছবি
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাতে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্বাবধায়নে এই অভিযানের নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এসময় তিনজন মাদক সেবীকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং তাদেরকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ধুনট উপজেলার বেলুকচি গ্রামের আলাউদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৫৫), কাজিপুর উপজেলার রহবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে রুবেল সরকার (২০) ও স্থলবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে রবিউল হাসান তমাল (২৯)।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি গ্রামে অভিযান চালিয়ে তিনজন মাদক সেবীকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ি ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়