চুয়াডাঙ্গায় আমবাগান থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রাম থেকে ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে স্কচটেপ দিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর গ্রামের আমবাগানে অবস্থান নেয় বিজিবি।
এসময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।