ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রতিকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কসবা পৌরসভার চড়নাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলের পাশে বসেছিলো।
দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেস’র নিচে ঝাঁপ দেয় ওই অজ্ঞাত যুবক। এসময় তার দেহ থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আখাউড়ার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।