সাবেক এমপির কবর জিয়ারত করলো গণ অধিকার পরিষদ
সংগৃহীত
ঝিনাইদহের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের কবর জিয়ারত করেছে গণ অধিকার পরিষদ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
এ দিন সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন - মশিউর রহমানের বড় ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু এবং ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিমসহ গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন।
এছাড়া গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন এবং গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।