দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ ফ্লিক
ছবি: সংগৃহীত
লা লিগার এবারের মৌসুমে বার্সেলোনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। হান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছিল বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছিল বেশ। তবে শুরুর দুরন্ত সেই ফর্ম ধরে রাখতে পারেনি কাতালানরা। লিগে সবশেষ ৫ ম্যাচে তুলতে পেরেছে কেবল ৫ পয়েন্ট। এরই মধ্যে রিয়ালও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এসবের মাঝেই এক দুঃসংবাদ পেয়েছে বার্সা।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় এ শাস্তি পেয়েছেন ফ্লিক। বেতিসের শনিবার বেতিসের বিপক্ষে সেই ম্যাচে স্বাগতিকরা পেনাল্টি পেলে জোরেশোরেই প্রতিবাদ করেছিলেন ফ্লিক। বেতিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্লিক।
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেই এবার নিষিদ্ধ হলেন ফ্লিক। লা লিগায় বার্সেলোনার পরবর্তী দুই ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারবেন না তিনি। লিগে কাতালান ক্লাবটির পরবর্তী দুই ম্যাচ লেগানেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা, এমনটাই জানিয়েছে ইএসপিএন। লিগে শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে বার্সেলোনা, লেগানেসের বিপক্ষে আগামী ১৫ ডিসেম্বর মাঠে নামবে বার্সেলোনা, আর অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচটি ২১ ডিসেম্বর।
লা লিগায় ১৭ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, তবে রিয়াল ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুইয়ে।