মেরী স্টোপসের নতুন পরিচালনা পর্ষদ
ফাইল ছবি
মেরী স্টোপস বাংলাদেশের (এমএসবি) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন এইচ আহমেদ। অন্যদিকে ব্যাংকার এবং অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ মেরী স্টোপস ক্লিনিক সোসাইটির (এমএসসিএস) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকার লালমাটিয়ায় মেরী স্টোপসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্য বোর্ড সদস্যরা হলেন- গাইনোকোলজিস্ট এবং ওজিএসবি প্রেসিডেন্ট ডা. ফারহানা দেওয়ান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সিনিয়র ডিরেক্টর প্রশাসন রেহানা খান, ওয়াকার কাজী সিপিএ, সরকারি কর্ম কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ, দেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউটের প্রথম নিরীক্ষা অনুশীলনকারী নারী আক্তার সানজিদা কাসেম এবং ব্যবসায়ী সারোয়ার কামাল।
মেরী স্টোপস যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা সংস্থা এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েসের একটি সহযোগী সংস্থা। বর্তমানে এমএসআই বিশ্বের ৩৫টি দেশে স্বাস্থ্য সেবা পরিচালনা করছে।
মেরী স্টোপস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।