রেসিপি: শীত স্পেশাল মেরা পিঠা
ফাইল ছবি
শীতে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। বাড়িতে বাড়িতে চলে বাহারি পিঠা তৈরির উৎসব। এসব পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু। তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হলো মেরা পিঠা। চলুন জেনে নেয়া যাক মেরা পিঠা তৈরির রেসিপি-
উপকরণ:
আতপ চালের গুঁড়া-৩ কাপ
গুঁড়-২ কাপ
কোরানো নারকেল-১ কাপ
লবণ-সামান্য।
প্রণালি
আড়াই কাপের মতো পানিতে গুড় দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, কোরানো নারকেল দিন। চুলা থেকে নামিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন।
এবার ভালোভাবে মথে নিন, গোল ছোট ছোট বলের মতো করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করুন। ভাপে ১৫-২০ মিনিট রেখে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন। মিষ্টি খেতে না চাইলে গুড় বাদ দিয়ে তৈরি করতে পারেন।