গাজীপুরে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নাঈমুল ইসলাম শাওন (২৫) শিবপুর উপজেলার লাখপুর গ্রামের প্রবাসী দিদারুল ইসলামের একমাত্র পুত্র। থানা পুলিশ লাশ উদ্ধার করে রবিবার বিকালে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।

তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া শাওন নামে একজনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।