মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তার ছেলে রিফাতকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর ওই বাড়িতে শোকের মাতম চলছে।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, স্থানীয় উঠতি বয়সের কয়েকজন ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে সে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে।