কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে গাড়ি, ৫ সেনা নিহত

কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে গাড়ি, ৫ সেনা নিহত

ফাইল ছবি

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সামরিক বাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত পাঁচ সেনাসদস্য নিহত এবং নয়জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অঞ্চলটির পুঞ্চ জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

কর্মকর্তারা বলেছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।

এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।