জার্মানির যে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

জার্মানির যে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

ফাইল ছবি

অল্প খরচে উচ্চ মানের শিক্ষার সুযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে জার্মানি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনী গবেষণার ক্ষেত্রে এগিয়ে থাকা জার্মানি বিদেশি শিক্ষার্থীদের জন্য নানান সুযোগ-সুবিধা প্রদান করে। দেশটির অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে টিউশন ফি মওকুফ করে থাকে। এই সাশ্রয়ী শিক্ষাব্যবস্থা জার্মানিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় বিকল্পে পরিণত করেছে।

এখানে আমরা ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানের সুযোগ রাখা শীর্ষ ১০টি জার্মান পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব।

১. টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (টিইউএম)

এ বছর কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ৪১তম অবস্থানে আছে এই বিশ্ববিদ্যালয়। গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দেওয়ার জন্য অন্যতম বিখ্যাত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ। বিশেষ করে প্রকৌশল, প্রযুক্তি ও প্রাকৃতিক বিজ্ঞানে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান এটি। শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টি। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি, (এলএমইউ মিউনিখ)

কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ৬০তম অবস্থানে আছে জার্মানির এই বিশ্ববিদ্যালয়। এলএমইউ মিউনিখ মানবিক, সামাজিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য পরিচিত। উচ্চ একাডেমিক মান ও গবেষণার জন্য পরিচিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়। আবেদনে শুরু আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩. হাইডেলব্যর্গ বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে এই বিশ্ববিদ্যালয় ৬৩তম অবস্থানে আছে। জার্মানির প্রাচীনতম এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি বিশেষ করে মানবিক ও প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণা ও শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত। ১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৪. হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন

বিশ্বে বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির অবস্থান ২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে ৭৯তম। হামবোল্ট বিশ্ববিদ্যালয় মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের নানা প্রোগ্রামের জন্য সুপরিচিত। গবেষণার ওপর জোর দেওয়া ও ইংরেজি শেখানোর নানা কোর্সের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম শীর্ষ পছন্দের একটি দেশ। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫. আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়

এ বছর কিউএস র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় ৭১তম অবস্থানে আছে। জার্মানির এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশলবিদ্যা ও প্রযুক্তির জন্য দেশটির নেতৃস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৬. এবারহার্ড কার্লস ইউনিভার্সিটি

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় আছে ১০৬তম অবস্থানে। মানবিক, সামাজিক বিজ্ঞান ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। এটি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে সহায়ক একাডেমিক পরিবেশ দেয়। ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৭. চ্যারিটি ইউনিভার্সিটি মেডিসিন, বার্লিন

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০৭তম অবস্থানে আছে। ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর মধ্যে একটি হলো এই বিশ্ববিদ্যালয়। চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানের জন্য অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুযোগের কারণে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ও গবেষকদের আকর্ষণ করে বিশ্ববিদ্যালয়টি। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৮. ইউনিভার্সিটি অব ফ্রাইবুর্গ

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১১১তম অবস্থানে আছে। ইউরোপের অন্যতম এই বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও হিউম্যানিটিজ বিষয়ের জন্য সুপরিচিত। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৯. কোলন বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১৩৪তম অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়টি সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

১০. ইউনিভার্সিটি অব গ্যোটিঙ্গেন

কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয় ১৩৫তম অবস্থানে আছে। ন্যাচারাল সায়েন্স ও হিউম্যানিটিজ বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় এটি। একাডেমিক পরিবেশ ও ইংরেজি শেখানোর নানা প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।