কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মোস্তাক আহম্মদ (২১) ও একই এলাকার মোছা আকবরের ছেলে আবুল হোসন (৫৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের দুইজন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত মাদক কারবারিদের হেফাজত থেতে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় তাদের ইয়াবাসহ হস্তান্তর করা হয়েছে।