পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

ফাইল ছবি

টানা তিন দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় জেলাটিতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) ৯.৫ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

এছাড়া, গতকাল বুধবার ছিল ৯.৩ ডিগ্রি। আর গত মঙ্গলবার রেকর্ড করা হয় ৯.২ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। 

তিনি বলেন, পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তিন দিন ধরেই ১০-এর নিচে অবস্থান করছে। আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।