মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটিমারায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পুটিমারা গ্রামের আব্দুস সালামের ছেলে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পুটিমারা গ্রামের মৃত রহমান খার ছেলে ফেরদৌসের একতলা বিল্ডিংয়ের রংয়ের কাজ করার জন্য দেয়াল ঝাড়ু দিচ্ছিল আবু বক্কর সিদ্দিক।
এসময় বিল্ডিং ঘেঁষে পূর্ব পার্শে থাকা ১১ হাজার ভোল্টেজের তার শরীরের উপর পড়লে নিচে পড়ে মৃত্যু হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা করবে না। আমরা পল্লি বিদ্যুৎ অফিসারকে বলবো যাতে দ্রুত ওখান থেকে কারেন্টের তারগুলো সরানোর ব্যবস্থা করে।