৩৬তম স্প্যান বসল পদ্মা সেতুতে

৩৬তম স্প্যান বসল পদ্মা সেতুতে

ফাইল ছবি।

৩৬তম স্প্যানবসানো হয়েছে পদ্মা সেতুতে । আর এর মধ্য দিয়েই দৃশ্যমান হলো প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু।

শুক্রবার (অক্টোবর) সকাল ৯টা ৪২ মিনিটে মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি স্থাপনের কাজ শেষ হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনে স্প্যানটি খুঁটির কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই খুঁটির ওপর স্প্যান বসানোর কাজ শুরু হয় ।

এর আগে ১৯ অক্টোবর ৩৩তম স্প্যান, ২৫ অক্টোবর ৩৪তম স্প্যান ও ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হয়। 

৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।