যেমন থাকবে আজকের আবহাওয়া

যেমন থাকবে আজকের আবহাওয়া

ফাইল ছবি

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

একইভাবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।