১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩
ফাইল ছবি
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা-সহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী বার মাইশ্যা বাজার এলাকার মো. আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ঝলঝলিয়া এলাকার মো. হারেজ আলীর ছেলে মোস্তাক আহমেদ (২৪), শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. মাহমুদুল হাসান লিখন (৩৬)।
জামালপুর ওসি (ডিবি) মো. নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে শহরের ডাকপাড়া এলাকায় পি.এন.জে ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। তখন অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়িসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা জিরার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৪৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। রিমান্ড আবেদনসহ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।