ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেল গেটের কাছাকাছি এ ঘটনা ঘটে।  

খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে গেছে ওই যুবক।

নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল। তবে স্থানীয়দের ধারনা নিহত যুবক ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।  

মোরবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।

তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করবেন। এ নিউজ লেখা পর্যন্ত নিহত নিহত যুবকের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।