উদ্বোধনী ম্যাচেই রানবন্যা, বরিশালকে বড় লক্ষ্য দিল রাজশাহী
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর মাঠে গড়িয়েছে আজ থেকে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা। উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরুশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের পাত্তাই দেয়নি রাজশাহীর ব্যাটাররা, ইয়াসির রাব্বির ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নামার পর রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে কাইল মায়ার্সের বলে আউট হয়ে ০ রানেই সাজঘরে ফিরেন জিশান আলম। এদিকে এক ওপেনার শুরুতেই সাজঘরে ফেরার পর দলীয় ২৫ রানেই আউট হন রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিস।
তবে চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারালেও বরিশালকে বড় লক্ষ্য দিতে বেগ পেতে হয়নি রাজশাহীকে। আর তা সম্ভব হয়েছে তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ও চারে নামা ইয়াসির রাব্বির বিস্ফোরক ইনিংসের সুবাদে