টাঙ্গাইলে পাচারের সময় ট্রাকসহ শাল গজারি গাছ জব্দ

টাঙ্গাইলে পাচারের সময় ট্রাকসহ শাল গজারি গাছ জব্দ

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুরে পাচারের সময় ট্রাকসহ শাল গজারি গাছ আটক করেছে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার শালগ্রামপুর-সখীপুর সড়কের ল্যাঙড়ার চালা এলাকা থেকে এ ট্রাকসহ ১৩৯ পিচ শাল গজারি গাছ আটক করা হয়। এ সময় পাচারকারী ও ট্রাক চালক পালিয়ে যায়। এ বিষয়ে বন আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা।

রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, একটি কুচক্রীমহল বন থেকে পাচারের উদ্দেশ্যে শালগজারি গাছ কেটে সড়ক ঘেঁষা বনের পাশে রাখে। ভোর রাতে ওই শাল গজারি গাছ পাচার করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ১৩৯ পিচ শাল গজারি ও একটি ট্রাক আক করে এমএমচালা বিট অফিসে নিয়ে আসি। এ সময় বন কর্মকর্তাদের উপস্থিতি দেখে পাচারকারী ও ট্রাক চালক পালিয়ে যায়।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একেএম আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকসহ শাল গজারি গাছ আটক করেছি। গাছের বাজার মূল্য আনুমানিক প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় বন আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।