মুক্তি পাচ্ছে শিশির সরদার অভিনীত ‘মধ্যবিত্ত’

মুক্তি পাচ্ছে শিশির সরদার অভিনীত ‘মধ্যবিত্ত’

ছবিঃ সংগৃহীত।

দেখতে দেখতেই ধরা দিলো আরও একটি নতুন বছর ২০২৫ সাল। আর এ নতুন বছরে ঢালিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা হতে চলেছে শিশির সরদার অভিনীত সিনেমা ‘মধ্যবিত্ত’।

তানভীর হাসান পরিচালিত এ সিনেমায় ‘মধ্যবিত্ত’মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। মৌলিক এ গল্পে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।

এ সিনেমায় শিশিরের অভিনীত চরিত্রের নাম ‘আবির’। এ সিনেমা প্রসঙ্গে সময়ের সাথে আলাপচরিতায় শিশির বলেন, আমি নিজেও একজন মধ্যবিত্ত। ২০০৯ সালে বাসা থেকে এক কাপড়ে বের হই। নিজের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিই। 

শিশির আরও বলেন, একদিকে পড়াশুনা করতাম, আবার চাকরি করতাম। কম্পিউটারে কাজ করতাম, আবার শুটিংয়ে দৌঁড়াতাম।

শিশিরের বাবা একজন শিল্পপতি হলেও নিজেকে তাই বড় মধ্যবিত্ত বলে দাবি করেন অভিনেতা। বলেন, আগে বাবা মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু দাদা মারা যাওয়ার পর হজ করে এসে তিনি আর এ পথে হাঁটেননি। তাই আমার অভিনয় করার ইচ্ছাটা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু আমি অভিনয় করবোই, তাই বাসা থেকে বের হয়ে মধ্যবিত্তের জীবনে প্রবেশ করি। 

নতুন সিনেমা মুক্তি প্রসঙ্গে শিশির বলেন, আশা করছি, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। একবার হলেও জানতে চাইবেন কী আছে ‘মধ্যবিত্ত’ সিনেমা নামের এ সিনেমায়। 

শিশির ছাড়াও ‘মধ্যবিত্ত’সিনেমায় আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, সামু চৌধুরী, রেবেকা রউফ, সাবেরী আলমের মতো তারকারা। আগামী ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’।