গাইবান্ধায় ছাত্রদলের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

গাইবান্ধায় ছাত্রদলের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সংগৃহীত

“শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে এ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের পরিচালনায় এ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির প্রধান সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরেম, ইমাম হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল, পৌর ছাত্রদলের আহবায়ক সুজন পাটোয়ারী, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদসহ অন্যরা।

এ টুর্নামেন্টে পৌর শহর ছাত্রদল চ্যাম্পিয়ান ও সদর উপজেলা ছাত্রদল রানার্সআপ হয়েছেন।