রংপুরে বইছে মৃদু শৈত্য প্রবাহ
সংগৃহীত
তিন দিন পরে ঘনকুয়াশা কেটে রংপুরে সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মিললেও তাপমাত্রা চলতি শীত মৌসুমে সবচেয়ে কম। ফলে মৃদু শৈত্য প্রবাহ বইছে। এতে শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে।
রংপুর আবাহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এর একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। একদিনের ব্যাবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রী সেলসিয়াস। গত তিনদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। কোথাও বা দেখা গেলে তাও ছিল খুব অল্প সময়ের জন্য। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস শুক্রবার কিছুটা কম থাকলেও শীতের তীব্রতা কমেনি।
শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর কর্মের অভাব দেখা দিয়েছে। খেটে খাওয়া মানুষেরা ঠিকমত নিজেদের শ্রম বিক্রি করতে না পেরে বেকায়দায় রয়েছেন। শুক্রবার বন্ধোর দিন থাকায় রাস্তাঘটে যানবাহন চলাচল ছিল কম। তবে শেিতর কারণে শিশু ও বষয়স্কদের দুর্ভোগ বেড়েছে। জ্বর,সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, কুয়াশার কারণে অনেক সময় তাপমাত্রা বেশি থাকলেও শীত বেশি অনুভূত হয়। কুয়াশা কমে গেলে তাপমাত্রাও কমে যায়। শুক্রবার রংপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।