২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

ছবি : প্রতীকি

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে মাদক নিয়ে অনুপ্রবেশ করার সময় দেশটির এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক করেছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।  

আটক ব্যক্তি মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর (২১)।   

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদ পাওয়া যায়, নাফ নদী পেরিয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে গত শনিবার ৪ জানুয়ারি রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফ নদী সাঁতরে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুইজন ব্যক্তিকে আসতে দেখে। এ সময় টহল দল তাদের আটকের চেষ্টা করলে একজন বস্তা রেখে পালায়, অপরজনকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া দুই বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

কর্নেল আশিকুর আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি