এই শীতে এসি থেকে গরম বাতাস পাওয়ার উপায়
ফাইল ছবি
শীতে কাঁপছে দেশ। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। প্রবল হাড় কাঁপানো ঠান্ডা গ্রাম থেকে শহরেও। গরমের দাপটে প্রায় বেশিরভাগ বাড়িতে জায়গা করে নিয়েছিল এসি। কিন্তু ঠান্ডায় একেবারে অকেজো দাম দিয়ে কেনা এসি। তবে জানেন কি চাইলেই এসিকে ঘর গরম করার কাজেও লাগানো যেতে পারে।
প্রবল ঠান্ডায় মেঝেতে পা রাখাই দায়। নিজেকে মুড়ে রাখতে হচ্ছে শোয়েটার, চাদর, মাফলারে। অনেকে ঠান্ডা রুখতে কিনে থাকেন রুম হিটার।
তবে সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব্যি কাজে লাগানো যেতে পারে এসিকে। কীভাবে এসিকে বদলে ফেলা যাবে রুম হিটারকে? এসিকে কাজে লাগিয়ে দিব্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। জেনে নিন পদ্ধতি।
যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।
রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এর পর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে আপনাকে বলে রাখি, সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।