ঝিনাইদহ সীমান্তে পিস্তল ও বিপুল ইয়াবা জব্দ

ঝিনাইদহ সীমান্তে পিস্তল ও বিপুল ইয়াবা জব্দ

সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিস্তল ও বিপুল ইয়াবা জব্দ করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্তের মেদিনীপুর বিওপি কর্তৃক ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যেগুলোর আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।

অন্যদিকে সীমান্তের বিজিবির বাঘাডাঙ্গা বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড অ্যামোনিশন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।