শীতে ইউরিক অ্যাসিডের যন্ত্রণা কমাতে যা খাবেন
ছবি: সংগৃহীত
বয়সের চাকা ত্রিশ পার হওয়ার পরই নানা স্বাস্থ্য জটিলতা শরীরে বাসা বাঁধে। অনেকেরই দেখা দেয় ইউরিক অ্যাসিডের সমস্যা। এই সমস্যা হলে বসলে ওঠা যায় না, উঠলে বসতে কষ্ট হয়। ওষুধ খেয়েও সবসময় স্বস্তি মেলে না।
চিকিৎসকদের মতে, ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে ওষুধ সেবনের পাশাপাশি নজর দিতে হবে খাদ্যাভ্যাসেও। কিছু খাবার রয়েছে যা ইউরিক অ্যাসিডের রোগীদের অবশ্যই খাওয়া উচিত। এতে নিয়ন্ত্রণে থাকবে ইউরিক অ্যাসিড। চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই-
ডালিম
ইউরিক অ্যাসিড ধরা পড়লে খাদ্যতালিকায় বেদানা রাখেন। বেদানায় রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমায়। পায়ে ব্যথা-যন্ত্রণারও অবসান ঘটায় এই ফল।
টমেটো
ইউরিক অ্যাসিডের অন্যতম দাওয়াই টমেটো। এই সবজিতে রয়েছে লাইকোপেন ও পটাশিয়াম। আর এই দুই উপাদান ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। অস্থিসন্ধির ব্যথাও কমে টমেটো খেলে।
ক্যাপসিকাম
ইউরিক অ্যাসিড বশে রাখতে ভিটামিন সি ভীষণ উপকারী। আর লাল রঙা ক্যাপসিকাম ভিটামিন সি সমৃদ্ধ। রোজ যদি ক্যাপসিকাম খাওয়া যায়, তাহলে ইউরিক অ্যাসিড জব্দ করা যাবে।
চেরি
ইউরিক অ্যাসিডের যন্ত্রণা বাড়লে চেরি খাওয়া শুরু করতে পারেন। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্থো-সায়ানিন নামক উপাদান। ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর পাশাপাশি প্রদাহনাশক হিসাবেও কাজ করি চেরি।