যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৪
ফাইল ছবি
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হন।
তিনি আরও বলেন, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে