বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু জব্দ

বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু জব্দ

সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিজিবির অভিযানে ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট-রামগড় সড়কের উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের আমতলী এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ গরুগুলো ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ বিওপি হেফাজতে রয়েছে।

কয়লারমুখ বিওপির নায়েক সুবেদার নূর আলম চৌধুরী বলেন, ‌‌কয়লারমুখ বিওপির একটি টহল দল শনিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার আমতলী এলাকা থেকে মালিকবিহীন ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে। গরুগুলো বর্তমানে বিওপি হেফাজতে রয়েছে।