গৌরনদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গৌরনদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

বরিশালের গৌরনদীতে নিখোঁজ ১০ বছর বয়সী শিশু সাফওয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।  

শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রদের বরাতে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসে।

দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দাদা বারেক শিকদার। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, শিশুর চোখে ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন না পেলে বলা যাবে না।  

সিআইডির ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।