বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

বগুড়ার কাহালুতে সাবিদ হাসান (২) নামের এক শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে কাহালু পৌর এলাকার উলট্র পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  

 সাবিদ উলট্র পূর্বপাড়া গ্রামের অটোরিকশা চালক আখলাক হোসেন সিহাবের একমাত্র ছেলে।  

পুলিশ জানায়, আখলাক হোসেন গোসল করে বালতিতে পানি রেখে চলে আসেন। তখন শিশুটি সবার অজান্তে গোসলখানায় গিয়ে বালতির পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় মা তার সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরই একপর্যায়ে গোসলখানায় বালতির মধ্যে দেখতে পেয়ে দ্রুত সাবিদকে উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনা দুপুরে হলেও থানায় সংবাদ আসে সন্ধ্যার পর। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের কাছে ঘটনা শুনে লাশ দাফনের অনুমতি দেয়।