মিয়ানমারে আবারও জয় পেল সু চির দল
এনএলডির ক্ষমতা নিশ্চিতের পর দলের সমর্থকদের উল্লাস।
মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছে অং সান সু চির দল এনএলডি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হয়নি।
২০১১ সালে সেনাবাহিনী ক্ষমতা ত্যাগ করার মত এবার দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে বিপুল ভোটে জয় পেয়েছিল অং সান সুচির দল এনএলডি। এবারের ভোট শেষের পরে এগিয়ে রয়েছে তারা। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। কিন্তু এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। গত রবিবার অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের নির্বাচন।
মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল ভূমিধস জয় পায়। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। তবে এবার বেশ কিছু আসন হারাতে হয়েছে তাদের।
২০১৭ সালে রোহিঙ্গাদের উপর নিপীড়ন এনএলডির ভোটে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছে বিশেষজ্ঞরা।