ভারতের প্রেমিককে জুস খাইয়ে হত্যা, প্রেমিকার মৃত্যুদণ্ড
ছবিঃ সংগৃহীত।
প্রেমিককে জুস খাইয়ে হত্যার দায়ে ভারতের কেরালায় এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। লোমহর্ষক এ ঘটনাটির দুই বছর পর আজ সোমবার দেশটির একটি আদালত এ রায় দেন।
প্রেমের সম্পর্ক থেকে বের হতে ২৩ বছর বয়সী প্রেমিক শ্যারন রাজকে হত্যা করেছিলেন গ্রিজমা নামে ওই নারী।
গ্রিজমা (২৪) ছাড়াও তার মামাকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
রায় ঘোষণার সময় আদালত বলেছেন, দোষীর বয়স বিবেচনা করে অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই।
গ্রিজমার পক্ষ থেকে তার অ্যাকাডেমিক সাফল্য, অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড না থাকা এবং বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার বিষয়টি উল্লেখ করে সাজা কমানোর আবেদন করা হয়েছিল।
কেরালায় গ্রিজমা সর্বকনিষ্ঠ, যিনি সর্বোচ্চ শাস্তি পেলেন। প্রযুক্তিগত সহায়তায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
২০২২ সালে শ্যারন রাজকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত আয়ুর্বেদিক তরল খাইয়েছিলেন গ্রিজমা। এর ১১ দিন পর অঙ্গ-প্রত্যঙ্ক অকার্যকর হয়ে রাজ মারা যান।
গ্রিজমার বিয়ে ঠিক হয়েছিল একজন সেনা কর্মকর্তার সঙ্গে। তবে সম্পর্ক থেকে বের হতে নারাজ ছিলেন শ্যারন রাজ।
এজন্য তাকে হত্যার সিদ্ধান্ত নেন গ্রিজমা। বেশ কয়েকবার জুসে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে তাতে সফল হননি।অবশেষে জুস খাওয়ার চ্যালেঞ্জ দেখিয়ে তাকে হত্যা করে গ্রিজমা।