জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, যে নির্দেশনা দিল আইসিসি

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, যে নির্দেশনা দিল আইসিসি

ফাইল ছবি

আর মাত্র কয়েক দিন এরপরই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ নিয়ে ভারতের আপত্তির যেন কোনো সীমা-পরিসিমা নেই। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে আপত্তি জানানোয় এবারের আসর অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। এরই মাঝে সম্প্রতি নতুন এক আপত্তি নিয়ে হাজির হয় ভারত। 

দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। তবে এ ইস্যুতে বিসিসিআইর ওপর কঠিন হয়েছে আইসিসি। হুঁশিয়ারি জানিয়েছে যে, প্রত্যেক দলের জার্সিতেই বাধ্যতামূলকভাবে থাকতে হবে পাকিস্তানের নাম।  

আইসিসি সূত্র জানিয়েছে, ‘প্রত্যেক দলের দায়িত্ব হলো তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো সংযুক্ত করা। এই নিয়ম মানা প্রতিটি দলের জন্য বাধ্যতামূলক।’ কড়া নির্দেশ জানিয়ে জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত যদি নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম উলেখ না করে তার জন্য কড়া শাস্তি হতে পারে বিসিসিআইয়ের। হতে পারে জরিমানাও।’ 

আইসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতায় প্রত্যেক দেশের খেলোয়াড়দের জার্সিতে আয়োজক দেশ ও তাদের লোগো  ব্যবহার করা আবশ্যক। এটাই নিয়ম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদের জার্সিতে পাকিস্তানের নাম ও লোগো ব্যবহার করতে চাইছেন না। কিন্তু এটা ঠিক না। বিসিসিআই যদি নিয়ম না মানে তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।’ 

এরপর আইসিসির হস্তক্ষেপে সুর নরম হয়েছে বিসিসিআয়ের। তারা ভারতের জার্সিতে পাকিস্তান লেখার পক্ষে মত দিয়েছে। বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া জানিয়েছেন, আইসিসির নিয়ম অনসুরণ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বানাবেন তারা। তিনি বলেন, ‘আইসিসির যে নির্দেশনা আছে (জার্সি তৈরির ক্ষেত্রে) আমরা তা অনুসরণ করবো।’ তখনই বিসিসিআই সেক্রেটারিকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘আইসিসির টুর্নামেন্টে জার্সিতে আয়োজক দেশের নাম লোগোর নিচে লেখা থাকে। বিসিসিআই কী করবে।’ জবাবে সাইকিয়া পুনবায় বলেন, ‘আমরা আইসিসির নির্দেশনা মতো কাজ করবো।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৯ মার্চ অবধি চলবে এই ট্রফি। মোট ৮দল অংশগ্রহণ করেছে। দুটি গ্রূপ ভাগ করে দেওয়া হয়েছে। গ্রূপ এ তে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রূপ বি তে আছে দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান।