আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহিত।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদের পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, মো. শাহীন উল ইসলাম, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল মামুন ও মো. ফজলুর রহমান চৌধুরী এবং ব্যাংকটির ২২৬টি শাখার ব্যবস্থাপরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, ‘গ্রাহকের আস্থা ও বিশ্বাসের কারণেই আল আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক। ব্যাংকের আধুনিকায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, ব্রান্ডিং, ডিজিটাল ইনোভেশন ও অটোমেশন এবং নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে ব্যাংকিং সেবা আমরা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দিতে সচেষ্ট।’

তিনি আরও বলেন, ‘সুশাসন, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে আরও সুসংহত করে আমরা টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই। এ সময় তিনি ব্যাংকের খেলাপি বিনিয়োগ কমিয়ে আনতে শাখা ব্যবস্থাপকদের বিশেষ নির্দেশনা দেন।’

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী বলেন, ‘শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হতে হবে’

তিনি বলেন, ‘আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখাগুলোকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।’

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দিচ্ছে।

২০২৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৭,৭৩৫ কোটি টাকা। এ সময় আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৩৪,৩৮২ কোটি এবং ২৫,৫৮০ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ৯,০১৪ কোটি টাকা।