উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ছবি : প্রতীকি
কক্সবাজারের উখিয়া থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ দু’জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব: ১৫-এর সদস্যরা।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উপজেলা টিভি টাওয়ার এলাকায় এই অভিযান চালান।
গ্রেফতাররা হলেন - কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প: ১৫-এর মৃত ঠান্ডা মিয়ার ছেলে আক্তার হোসেন (২৬) এবং ক্যাম্প নম্বর-২/ইষ্ট, ব্লক-সি-এর মৃত গনু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫)।
র্যাব: ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নিয়েছে - এ ধরনের খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার দু’জনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।