মুন্সিগঞ্জ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

ছবি : প্রতীকি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার (০২ ফেব্রুয়ারি) ভোরে বাউশিয়া পাখির মোড় এলাকায় জহিরুল ইসলামের হার্ডওয়্যারের দোকান ও জাকির হোসেনের ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান তারা। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নির্বাপনের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ভোর পাঁচটার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। দশ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ছয়টার দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিষয়টি সম্পর্কে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।