সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

ছবিঃ সংগৃহিত।

রবিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো দেশটির পুনর্গঠন ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

রিয়াদে সিরিয়ার উপর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

প্রিন্স ফয়সাল বলেন, "আমরা সিরিয়ার ওপর আরোপিত একতরফা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুরুত্বের ওপর জোর দিয়েছি, কারণ এই নিষেধাজ্ঞাগুলি অব্যাহত থাকা সিরিয়ার জনগণের উন্নয়ন ও পুনর্গঠন অর্জনের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে।"

সিরিয়ার রিয়াদের বৈঠকে মধ্যপ্রাচ্য এবং এর বাইরের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যার মধ্যে সিরিয়া, জর্ডান, লেবানন এবং তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও অন্তর্ভুক্ত ছিল। জিসিসি, ইইউ এবং জাতিসংঘের কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি বৈঠকে সিরিয়ার প্রতিনিধিত্ব করেন।

সংবাদমাধ্যমের কাছে দেওয়া তার বক্তব্যে প্রিন্স ফয়সাল বলেন, অংশগ্রহণকারীরা নতুন সিরিয়ার প্রশাসনের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলিকে স্বাগত জানিয়েছেন। যেমন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ সংলাপ এবং প্রতিশ্রুতি" গ্রহণ করা হয়েছে।

সূত্র: আরব নিউজ