প্রথম আলো নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ
সংগৃহীত
প্রথম আলো পত্রিকা নিষিদ্ধে দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়।
এ সময় বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাহমুদ, একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ। তারা প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান।