ঢাক ঢোল পিটিয়ে কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা
সংগৃহীত ছবি
ঢাক ঢোল পিটিয়ে গাজীপুরের কালিয়াকৈরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আক্কেল আলী বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়া।
এ ছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।