নওগাঁয় কৃষকদলের কৃষক সমাবেশ
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কর্নপুর বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।