১৫২ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

১৫২ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

ফাইল ছবি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৩টি পদে ১৫২ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস করা চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা আগামী ০৫ মার্চ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

চাকরির ধরন: জিএসই (ক্যাজুয়াল)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট