দিনাজপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

দিনাজপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

ছবি : সংগৃহীত

দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়ি ভাঙচুর ও চিরিরবন্দর সরকারি কলেজে শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলা মোহনপুর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার প্রবেশ দ্বারে শেখ মুজিবর রহমানের বড় দুইটি ম্যুরাল ছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর ও দিনাজপুর সদর উপজেলার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করে। এমন সময় গাড়ি নিয়ে সেখানে উপস্থিতি হয় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস, চিরিরবন্দর সরকারি কলেজে শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি সাকিল ও যুবলীগের দুই সদ। এসময় যুবলীগ সভাপতির গাড়ি ভাঙচুর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাকিলসহ তাদের গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। 

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, শনিবার দিবাগত রাতে ওই ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের পাইনি। আমরা যাওয়ার আগে গণধোলায় খেয়ে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের নেতারা সেখান থেকে পালিয়ে যায়।