সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার পদ স্থগিত

ডা. এমএ মুহিত ও গোলাম সারোয়ার

বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এমএ মুহিত এবং গোলাম সারোয়ারের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গোলাম সারোয়ার দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সারোয়ার ও তার সমর্থকদের ডা. এম.এ মুহিত গ্রুপের সমর্থকরা ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে গোলাম সারোয়ারসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।