দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

আজ বুধবার সকাল ৮টার পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ভোরে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। সকাল ৮টা ৫ মিনিট হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।