চ্যাটজিপিটি কিনতে মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচ করলো অল্টম্যান

চ্যাটজিপিটি কিনতে মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচ করলো অল্টম্যান

ছবিঃ সংগৃহীত।

চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেন এআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সঙ্গে সঙ্গে এই প্রস্তাব নাকচ করে দেন স্যাম অল্টম্যান। সামাজিক মাধ্যমে পাল্টা ইলন মাস্ককে তুলোধনা করলেন অল্টম্যান। এই নিয়ে সামাজিক মাধ্যমে অল্টম্যান লেখেন, ‘না, এই প্রস্তাব গ্রহণ করছি না। বলার জন্য ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা গোটা টুইটার কিনে নিতে পারি ৯.৭৪ বিলিয়ন ডলারে।’

সাম্প্রতিককালে মাস্ক এবং অল্টম্যানের বিবাদ আরও বেড়েছে। ইলন মাস্ক বনাম স্যাম অল্টম্যানের ‘শক্রতা’ কমার পরিবর্তে বাড়ছে। আইনি জটিলতা মেটাতে ইলন মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল OpenAI কেনার লোভনীয় অফার দিলেও তা নাকচ করলেন স্যাম অল্টম্যান। পাল্টা চ্যাটজিপিটি মেকার নিজের এক্স হ্যান্ডলে মাস্কের গোটা এক্স প্ল্যাটফর্মকেই কেনার প্রস্তাব দিলেন।

এর আগে ওপেনএআই-এর শুরুর দিকের বিনিয়োগকারী ও প্রাক্তন বোর্ড সদস্য হিসেবে এই কোম্পানির বিরুদ্ধে গত বছর একটি মামলা দায়ের করেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেন, চুক্তি ভেঙে সংস্থার অভ্যন্তরে অনৈতিক কাজ করছেন স্যাম। তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্যামও। তিনি জানান এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে।

উল্লেখ্য, ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। তবে ওপেনএআই প্রযুক্তি জগতে ‘বড় নাম’ হয়ে ওঠার আগেই মাস্ক সেই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। পরে ২০২৩ সালে ইলন মাস্ক নিজের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। সেটির নাম এক্সএআই।